ফুটবল

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন: উচ্ছ্বসিত কোচ দে লা ফুয়েন্তে

মাদ্রিদ, ১৫ জুলাই – দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। সেমিফাইনালে শক্তিশালী ফ্রান্সকে পরাজিত করে শিরোপা লড়াইয়ের টিকিট নিশ্চিত করার পর নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি নিজের উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি মনে করিয়ে দেন যে দলের চূড়ান্ত লক্ষ্য এখনো অর্জিত হয়নি। ফুয়েন্তে বলেন, এই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন। এমন একটি দুর্দান্ত দলকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না।

আমাদের সামনে এখনো একটি বড় ধাপ বাকি রয়েছে এবং সেটি অর্জনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্বকাপের ফাইনালে ওঠাকে বিশাল এক দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভেতরে অনেক চাপা উত্তেজনা কাজ করছে। এমন সৌভাগ্য খুব কম মানুষের ভাগ্যে জোটে। তাই প্রতিটি মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত।

এছাড়া চার বছর আগের পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ফসল হিসেবে আজকের এই অর্জনকে দেখছেন তিনি। উল্লেখ্য এই জয়ের মধ্য দিয়ে লুইস দে লা ফুয়েন্তে অনন্য এক ব্যক্তিগত রেকর্ড গড়েছেন।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ফিফা বিশ্বকাপের আসর মিলিয়ে কোনো ইউরোপীয় দলের কোচ হিসেবে প্রথম ১৪ ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়লেন তিনি। এই সময়ের মধ্যে তার দল ১৩টি ম্যাচে জয়লাভ করেছে এবং মাত্র একটি ম্যাচ ড্র হয়েছে।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language