ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে না দলের সংখ্যা, সদস্যপদ স্থগিত যুক্তরাষ্ট্র ও কানাডার

আবুধাবি, ১৩ জুলাই – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় বিশ্ব ক্রিকেটের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত এই সভা শেষে জানা গেছে যে নিকট ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

এর ফলে টেস্ট খেলুড়ে তিন দেশ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলার প্রতীক্ষা আরও দীর্ঘ হলো। বর্তমানে বাংলাদেশসহ মোট নয়টি দেশ এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা বাকি তিন দেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে জোরালো আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

ওয়ানডে ক্রিকেটের ওভার সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪০ এ আনার প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হয়েছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এদিকে প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে যুক্তরাষ্ট্র ও কানাডার সদস্যপদ স্থগিত করার ঘোষণা দিয়েছে আইসিসি।

একইসাথে ফ্রান্স ক্রিকেট বোর্ডকে সতর্ক করা হয়েছে। ইতিবাচক সংবাদ হিসেবে মরিশাস ক্রিকেট ফেডারেশনকে আইসিসির সহযোগী সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আইসিসির মোট সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১১১ এ। বর্তমানে সংস্থাটিতে ১২ টি পূর্ণ সদস্য এবং ৯৯ টি সহযোগী সদস্য রাষ্ট্র রয়েছে।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language