ফুটবল

মেসিকে বাড়ি পাঠিয়ে আমরাই ফাইনালে যাবো: জো কোল

লন্ডন, ১৩ জুলাই – ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার সম্ভাব্য লড়াই ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা বাড়ছে। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই দুই দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে চলছে বাকযুদ্ধ। এবার সেই আলোচনায় যোগ দিয়ে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে কটাক্ষ করেছেন সাবেক ইংলিশ ফুটবলার জো কোল।

নিজের পডকাস্ট দ্য রেস্ট ইজ ফুটবল এ কথা বলার সময় জো কোল দাবি করেন যে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার লড়াইয়ে শেষ হাসি হাসবে থ্রি লায়ন্সরাই। তিনি মনে করেন আর্জেন্টিনার খেলোয়াড়দের তুলনায় ইংল্যান্ডের ফুটবলারদের গতি অনেক বেশি এবং এটিই ম্যাচে পার্থক্য গড়ে দেবে।

আত্মবিশ্বাসের সাথে জো কোল বলেন যে আমরা মেসিকে ঘুম পাড়িয়ে বাড়ি পাঠিয়ে দেবো। আমরাই বিশ্বকাপের ফাইনালে উঠবো। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি অনেক বেশি। আমরা নিশ্চিতভাবেই তাদের হারাবো। আমি আমার অভিজ্ঞতা থেকে এটি অনুভব করছি।

উল্লেখ্য যে খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসির বিপক্ষে সরাসরি খেলার সুযোগ পাননি চেলসির এই সাবেক তারকা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে তার এমন মন্তব্য দুই দেশের সমর্থকদের মাঝে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে মেসির আর্জেন্টিনা নাকি জো কোলের প্রত্যাশা অনুযায়ী ইংল্যান্ড শেষ পর্যন্ত জয়ী হয়।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language