মধ্যপ্রাচ্য

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

তেহরান, ১২ জুলাই – ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে। রবিবার এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে,

হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কিংবা অবৈধ নৌপথ ব্যবহার করে যে কোনো ধরনের চলাচলের চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তারা আরও জানায় যে, বেশ কিছু জাহাজ নির্ধারিত নৌপথে চলাচলের নির্দেশনা অমান্য করেছে।

এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে দিয়ে সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো সম্ভব হয়।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে,

ওই এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এছাড়া নতুন কোনো হামলা বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এস এম/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language