ফুটবল

ফ্রান্সের মুখোমুখি মরক্কো: প্রতিপক্ষ শিবিরে থাকছেন ফ্রান্সে জন্ম নেওয়া ৬ ফুটবলার

প্যারিস, ৯ জুলাই – ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের রোমাঞ্চকর স্মৃতির পর ২০২৬ বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। তবে এবার এই লড়াই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালে। বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।

ফ্রান্স ও মরক্কোর মধ্যকার এই দ্বৈরথ কেবল একটি ফুটবল ম্যাচ নয় বরং এর পেছনে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস এবং অভিবাসনের নানা গল্প। এক সময় উত্তর আফ্রিকার দেশ মরক্কো ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। সেই ঐতিহাসিক সম্পর্কের প্রভাব আজও দুই দেশের সমাজ এবং ফুটবলে স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।

মরক্কো জাতীয় দলের বড় একটি অংশ ফ্রান্সের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। বিশেষ করে ইউরোপীয় ফুটবলে আফ্রিকান খেলোয়াড়দের প্রবেশের ক্ষেত্রে ফরাসি ফুটবল কাঠামো সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এবারের মরক্কো স্কোয়াডে থাকা ২৬ জন খেলোয়াড়ের মধ্যে ছয়জনের জন্ম ফ্রান্সে। তারা চাইলেই ফ্রান্স জাতীয় দলের হয়ে খেলতে পারতেন কিন্তু পারিবারিক ঐতিহ্যের টানে মরক্কোকেই বেছে নিয়েছেন।

ফ্রান্সে জন্ম নেওয়া এই ফুটবলাররা হলেন ডিফেন্ডার ইসা দিয়োপ, ডিফেন্ডার রেদুয়ান হালহাল, মিডফিল্ডার নিল এল আইনাউই, ফরোয়ার্ড জেসিম ইয়াসিন এবং তরুণ তুর্কি আইয়ুব বুয়াদ্দি। এই খেলোয়াড়দের অনেকেই ক্যারিয়ারের শুরুর দিকে ফ্রান্সের বয়সভিত্তিক দলে প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমানে ফরাসি ক্লাব লিলের হয়ে খেলা আইয়ুব বুয়াদ্দি এই তালিকার অন্যতম আলোচিত নাম যাকে এবারের বিশ্বকাপের উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন নিজের জন্মভূমির বিপক্ষেই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবেন এই ফুটবলাররা।

এনএন/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language