ফুটবল

মিশরের বিপক্ষে ম্যাচে আবহাওয়া নিয়ে স্বস্তিতে আর্জেন্টিনা

মায়ামি, ৬ জুলাই – চলতি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি প্রতিকূল আবহাওয়ার সঙ্গেও লড়াই করতে হচ্ছে দলগুলোকে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টসাধ্য জয়ের ম্যাচে তীব্র গরমে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল আর্জেন্টিনাকে। তবে পরবর্তী ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামার আগে আবহাওয়া ও পরিবেশ নিয়ে বেশ স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।

আগামীকাল আটলান্টায় স্থানীয় সময় দুপুর ১২টায় মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এই লড়াই সহজ হবে না। তবে মায়ামির তুলনায় আটলান্টার আবহাওয়া ফুটবলারদের জন্য অনেক বেশি অনুকূলে থাকবে বলে আশা করা হচ্ছে।

এই ম্যাচের ভেন্যু মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ফলে মাঠের বাইরের তাপমাত্রা যাই থাকুক না কেন ফুটবলারদের শারীরিক ক্লান্তি খুব একটা বেগ পেতে হবে না।

ডালাসে অনুষ্ঠিত পূর্ববর্তী ম্যাচগুলোর মতো এই ভেন্যুতেও ছাদ খোলা বা বন্ধ রাখার অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সেদিন দিনের তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে থাকবে যা ফুটবলারদের জন্য বড় কোনো ভোগান্তির কারণ হবে না।

এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে অতিরিক্ত আর্দ্রতা ও গরমের কারণে ফাকুন্দো মেদিনা এবং এনজো ফার্নান্দেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ক্র্যাম্পের সমস্যায় পড়েছিলেন। এমন পরিস্থিতিতে আটলান্টার কন্ডিশন আর্জেন্টিনার ফুটবলারদের জন্য বিশেষ স্বস্তি হিসেবে দেখা দিচ্ছে।

এনএন/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language