জাতীয়

আয়াতুল্লাহ খামেনির জানাজায় প্রতিনিধি দল পাঠানোয় ইরানের কৃতজ্ঞতা

ঢাকা, ৫ জুলাই – ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোয় আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি এই ধন্যবাদ জানান। সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতার বিয়োগে বাংলাদেশের পক্ষ থেকে পুনরায় গভীর শোক প্রকাশ করেন।

তিনি এই কঠিন সময়ে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে বাংলাদেশের জনগণের সংহতির কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংলাপ ও কূটনীতির প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি উল্লেখ করেন যে, আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের এলাকার সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language