আইন-আদালত

রিমান্ড শেষে নীলফামারীর সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানা কারাগারে

নীলফামারী, ২ জুলাই – সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় নীলফামারী ৩ আসনের সাবেক সংসদ সদস্য আশিকা সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে গত ২৬ জুন এবং ২৯ জুন ভিন্ন ভিন্ন বিচারক তাকে তিন দিন করে দুই দফায় রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়,

গত ১৯ জুন মিরপুর ১ নম্বর এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ষড়যন্ত্র ও মিছিল করার অভিযোগে মিরপুর মডেল থানায় এই মামলাটি দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই জমায়েত থেকে নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছিল।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language