জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন পুনরায় শুরু

ঢাকা, ৩০ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ৪ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

অধিবেশনে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বর্তমান সংসদের এই অধিবেশনে বাজেট সংক্রান্ত আলোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি কার্যদিবস পালনের কথা রয়েছে।

অধিবেশনে বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট পেশ ও সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button