চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় চালু হলো অসহায় রোগীদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা

চাঁদপুর, ২৮ জুন – চাঁদপুরের কচুয়া উপজেলায় দরিদ্র ও অসচ্ছল রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের অর্থায়নে এবং প্রবাসী মো. কামরুজ্জামান মজুমদারের বিশেষ সহযোগিতায় এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়।

শনিবার বিকেলে উপজেলার মাঝিগাছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিতারা ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উপদেষ্টা শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

প্রবাসীদের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দুর্যোগপূর্ণ ও জরুরি মুহূর্তে এই অ্যাম্বুলেন্স সার্ভিস স্থানীয় পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এলাকার অসহায় রোগীরা এখন থেকে ২৪ ঘণ্টা এই জরুরি সেবা গ্রহণ করতে পারবেন।

সংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন ও সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language