জাতীয়

সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৬ জুন – সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন। বৃহস্পতিবার সেনা সদরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন।

এছাড়া বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়েছে।

এস এম/ ২৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language