আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

ঢাকা, ২৪ জুন – পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
নির্দেশনা অনুযায়ী ২৪ জুন বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ বিভাগের বেশ কিছু সড়কে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত ও বন্ধ রাখা হবে।
এই সময়ে হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেট, হোসেনি দালান মোড়, বকশী বাজার মোড়, বকশী বাজার কল পাড় মোড়, নল উমেশ দত্ত রোড, কারা সদর দফতর নতুন রাস্তা এবং চক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড় হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় ফেরার রুট নির্ধারিত করা হয়েছে।
এছাড়া ২৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল চলাকালীন নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার রোড এবং বকশী বাজার লেনসহ সংলগ্ন এলাকাগুলোতে যান চলাচল বন্ধ থাকবে।
২৬ জুন শুক্রবার সকাল ১০টা থেকে মিছিল শেষ না হওয়া পর্যন্ত লালবাগ চৌরাস্তা মোড়, আজিমপুর চৌরাস্তা, ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড এবং সায়েন্স ল্যাব মোড় হয়ে ধানমন্ডি লেকের কারবালা পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
উদ্ভূত পরিস্থিতিতে নগরবাসী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য ডিএমপির ট্রাফিক লালবাগ বিভাগ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এস এম/ ২৪ জুন ২০২৬









