সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শুরু

বার্ন, ২১ জুন – ইসলামাবাদ সমঝোতা স্মারক বাস্তবায়নের লক্ষ্যে সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে উচ্চ পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। রবিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে উভয় দেশের প্রতিনিধি দল সুইজারল্যান্ডে পৌঁছেছেন।
মার্কিন সংবাদমাধ্যম এর প্রতিবেদন অনুযায়ী,
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি গত ২০ জুন ওয়াশিংটন থেকে যাত্রা শুরু করে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছেছেন বলে তার মুখপাত্র লুক শ্রোডার নিশ্চিত করেছেন।
জেডি ভ্যান্স জানিয়েছেন যে, মার্কিন দূত জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ আগে থেকেই সেখানে অবস্থান করে আলোচনার কারিগরি দিকগুলো পর্যালোচনা করছেন। ওয়াশিংটন ও তেহরান বর্তমান যুদ্ধবিরতি বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,
শনিবারই ইরানি আলোচক দল জুরিখে পৌঁছেছে। আল-জাজিরার তথ্যমতে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড রওনা হয়েছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,
ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতা বাস্তবায়নে তাদের সমর্থন অব্যাহত থাকবে এবং কাতারও এই আলোচনায় অংশ নেবে। সিবিএস নিউজের তথ্যমতে, বৈঠকের প্রথম দিনের এজেন্ডায় ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘাত নিয়ে একটি জরুরি অধিবেশন রাখা হয়েছে। তবে এই আলোচনায় ইসরায়েল, হিজবুল্লাহ বা লেবানন সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছেন না।
এস এম/ ২১ জুন ২০২৬







