জাতীয়

বিশ্ব বাবা দিবস আজ: বাবার অসামান্য ত্যাগ ও সম্মানের প্রতি শ্রদ্ধা

ঢাকা, ২১ জুন – সন্তানের জীবনে বাবার অবদানকে সম্মান জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বব্যাপী পালিত হয় বাবা দিবস। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় এই বিশেষ দিনটি উদযাপন করা হচ্ছে।

বাবা দিবসকে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করার পেছনে সনোরা স্মার্ট ডড নামে এক নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ১৯০৯ সালে ওয়াশিংটনের একটি গির্জায় মা দিবস পালনের সময় ডডের মনে প্রশ্ন জাগে যে কেন বাবাদের জন্যও এমন একটি বিশেষ দিন থাকবে না।

ডড তার বাবাকে খুব ভালোবাসতেন। তার মা মারা যাওয়ার পর তার বাবা অত্যন্ত কষ্ট করে সাত ভাইবোনকে বড় করে তুলেছিলেন। বাবার এই ত্যাগ ও সংগ্রাম দেখে ডড বাবাকে সম্মান জানানোর জন্য একটি বিশেষ দিনের প্রয়োজনীয়তা অনুভব করেন।

এরপর ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে ১৯১০ সালের ১৯ জুন প্রথমবারের মতো বাবা দিবস পালন করা সম্ভব হয়। বর্তমানে এটি বিশ্বজুড়ে বাবাদের প্রতি ভালোবাসা প্রকাশের একটি সার্বজনীন দিনে পরিণত হয়েছে।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language