জাতীয়

দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ঢাকা, ২১ জুন – দেশের ১৫টি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে এসব অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরিস্থিতির প্রেক্ষিতে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

জনসাধারণের সচেতনতায় এবং দুর্ঘটনারোধে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এনএন/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language