জাতীয়
দুপুরেও বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকায়, আকাশ থাকতে পারে মেঘলা

ঢাকা, ২০ জুন – রাজধানী ঢাকায় আজ শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে দিনভর আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের মধ্যে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
বাতাসের গতিবেগ সম্পর্কে জানানো হয়েছে যে, দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর আরও জানায় যে আজ দিনের তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই।
এস এম/ ২০ জুন ২০২৬









