নাটক

আর্জেন্টিনার জয় উৎসবে গ্যালারিতে মাতলেন নাদিয়া ও নাঈম

ওয়াশিংটন, ১৭ জুন – ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জয়ের মধ্য দিয়ে শুভসূচনা করেছে আর্জেন্টিনা। মাঠের এই ঐতিহাসিক বিজয় গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করলেন দেশের জনপ্রিয় অভিনেতা দম্পতি নাদিয়া আহমেদ ও এফ এস নাঈম।

প্রিয় দলের জয়োল্লাসের সেই বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নাদিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। যেখানে এই দম্পতিকে দারুণ আনন্দিত অবস্থায় দেখা যায়।

ছবির ক্যাপশনে নাদিয়া আর্জেন্টিনার জয় এবং লিওনেল মেসির প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন। সেখানে দেখা যায়, নাদিয়া আর্জেন্টিনার ঐতিহ্যবাহী জার্সি পরেছেন এবং নাঈম পরেছেন পতাকার রঙের সঙ্গে মিল রেখে একটি আকাশী রঙের টি শার্ট।

মাঠের গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি গোল ও আক্রমণকে এই দম্পতি দারুণভাবে উদযাপন করেছেন যা নেটিজেনদের নজর কেড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই উদযাপনের ছবিগুলো এখন ভাইরাল।

এস এম/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language