ফুটবল

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ডে অনন্য উচ্চতায় লিওনেল মেসি

বুয়েনোস আইরেস, ১৭ জুন – বিশ্ব ফুটবল অঙ্গনে গত দুই দশক ধরে নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

ষষ্ঠ বিশ্বকাপে এসে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা খেলোয়াড় হওয়ার এক অনন্য কীর্তি গড়েছেন তিনি। মূলত ২০২২ বিশ্বকাপেই তিনি এই বিশ্বরেকর্ডের মালিক হয়েছিলেন এবং বর্তমান আসরে সেই রেকর্ডকে আরও সমৃদ্ধ করলেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করার মাধ্যমে ১২তম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি নিজের করে নেন এই ফুটবল জাদুকর। এই তালিকায় মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো যিনি এ পর্যন্ত ৭টি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নেদারল্যান্ডসের কিংবদন্তি আরিয়ান রোবেন অর্জন করেছেন ৬টি ম্যাচসেরার পুরস্কার। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপে এবং লুকা মদ্রিচ ও লুইস সুয়ারেজ ৫টি করে ম্যাচে সেরা খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন। নিজের অবিশ্বাস্য ফুটবল শৈলী দিয়ে মেসি প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন এক ধরাছোঁয়ার বাইরে থাকা উচ্চতায়।

এনএন/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language