জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

ঢাকা, ১৫ জুন – সারা দেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে নতুন করে ৯৭২ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর ফলে গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৪ জন এবং গত তিন মাসে মোট ১০ হাজার ৩৮৭ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত সারা দেশে ৭১ হাজার ৪৬৭ জন সন্দেহজনক হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৭ হাজার ৮৭৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে তিন জন এবং গত তিন মাসে মোট ৫৬৩ শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এস এম/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language