দক্ষিণ এশিয়া

ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শেহবাজ শরিফ

ইসলামাবাদ, ১২ জুন – ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি শান্তি চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি জানিয়েছেন, উভয় দেশ চুক্তির একটি খসড়ার ওপর একমত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন যে পাকিস্তানের পক্ষ থেকে জোরালো মধ্যস্থতা চললেও একটি বিশেষ মহল এই শান্তি চুক্তি নস্যাৎ করার জন্য ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে পাকিস্তান সরকার পুরোপুরি সচেতন বলে তিনি উল্লেখ করেন। কুৎসা ও অপপ্রচার এড়িয়ে একটি চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া তৈরির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপগুলো সফল করতে পাকিস্তান এখন উভয় পক্ষের সাথেই নিবিড়ভাবে কাজ করছে। তার মতে শান্তি প্রতিষ্ঠার এতো কাছাকাছি এর আগে আর কখনো পৌঁছানো সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে ইসরায়েলকে ইঙ্গিত করেই শেহবাজ শরিফ কুৎসা রটনাকারী হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র ও ইরান চুক্তির দিকে অগ্রসর হলেও ইসরায়েল সাফ জানিয়েছে তারা এই চুক্তির অংশ হবে না এবং লেবাননে তাদের হামলা বন্ধ করবে না। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে কোনো চুক্তি কার্যকর হলে তা সব ফ্রন্টেই সমানভাবে কার্যকর হতে হবে।

এনএন/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language