ফুটবল

বনানী ক্লাবে জমকালো আয়োজনে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত

ঢাকা, ১২ জুন – বনানী ক্লাব লিমিটেডের সদস্যদের অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ উপভোগ করা হয়েছে। এই উপলক্ষ্যে গত ১১ জুন রাতে ক্লাবের ব্যাংকুয়েট হলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জাবিউল্লাহ যৌথভাবে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের পরিচালক প্রশাসন মাকিন উর রশিদ রসি এবং পরিচালক অর্থ অনিক ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন নাজিয়া বরকত, ফারজানা রওশন, সৈয়দ আহসানুল আপন, এস এম শামসুদ্দিন বাহার, মো. মনিরুল ইসলাম চৌধুরী, মো. ফারহান জামান, মো. জাকারিয়া হাবিব এবং মো. জাহাঙ্গীর আলম।

ক্লাবের জায়ান্ট স্ক্রিনে সরাসরি খেলা ও উদ্বোধনী প্রদর্শনী দেখার এই আয়োজনে ফুটবলপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো ক্লাব প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে।

এনএন/ ১২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language