জাতীয়

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে উচ্চাভিলাষী ও অবাস্তব বলল এনসিপি

ঢাকা, ১১ জুন – অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন। প্রস্তাবিত এই বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

বৃহস্পতিবার এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ড. আতিক মুজাহিদ এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন সরকার বাজেটে ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও বাস্তবে তা সাড়ে ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। রাজস্ব আদায়ের যে ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার লক্ষ্য ধরা হয়েছে তা বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে অর্জন করা অসম্ভব বলে তিনি মনে করেন।

ড. আতিক মুজাহিদ আরও উল্লেখ করেন যে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে যা শেষ পর্যন্ত ২ লাখ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

সব মিলিয়ে এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এনএন/ ১১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language