প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বিষয়ক বৈঠক

ঢাকা, ৬ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষ্যে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সভায় জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সারা দেশে ২৫ কোটি চারাগাছ রোপণের এই বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি ও বাস্তবায়নের বিভিন্ন পর্যায় নিয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয় এই বৈঠকে।
এস এম/ ৬ জুন ২০২৬









