জাতীয়

দেশে ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৫৮৮

ঢাকা, ১ জুন – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে কারও মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম এবং এর উপসর্গ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, গত রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও সন্দেহভাজন তিনজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৯৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন এবং এর ফলে প্রাণ হারিয়েছেন ৯০ জন। অন্যদিকে একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ৭০ জন যার মধ্যে ৪৯৮ জনের মৃত্যু হয়েছে।

তথ্য অনুযায়ী গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭ হাজার ৯০২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ৫৩ হাজার ৭২২ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ থেকে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

এনএন/ ১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language