ফুটবল

রিয়ালের ইনজুরির মিছিলে এবার বেনজেমা

লা লিগায় ভায়াদোলিদ সফরে করিম বেনজেমাকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নদের দীর্ঘ ইনজুরি তালিকায় নতুন করে যুক্ত হয়েছে বেনজেমার নাম। বিষয়টি নিশ্চিত করেছেন রিয়াল বস জিনেদিন জিদান।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গোঁড়ালির ইনজুরিতে ভুগছেন বেনজেমা। তার ফেরা নিয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি জিদান।

আরও পড়ুন : ২২ বছর পর ঘরের মাঠে মার্সিসাইড ডার্বি হারলো লিভারপুল

শুক্রবার অনুশীলনেও ছিলেন না এই ফ্রেঞ্চম্যান। ইতোমধ্যেই ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন অধিনায়ক সার্জিও রামোস ও বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড।

আটলেটিকো মাদ্রিদের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে বর্তমানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।

সূত্র : যুগান্তর
এন এইচ, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language