ময়মনসিংহে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

ময়মনসিংহ, ২৬ মে – ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।
বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়। এই স্থানটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তরে অবস্থিত।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,
রিখটার স্কেলে ৩ থেকে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পকে সাধারণত মৃদু ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। এই মাত্রার কম্পন মূলত ঘরের ভেতরে থাকা মানুষ বা বহুতল ভবনের বাসিন্দারা বেশি স্পষ্ট বুঝতে পারেন।
এর আগে গত ১৯ মে হবিগঞ্জ অঞ্চলেও ৩ দশমিক ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। ময়মনসিংহে অনুভূত হওয়া এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এস এম/ ২৬ মে ২০২৬









