মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১৪

বৈরুত, ২৫ মে – যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে আবারও দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত রবিবার দিনভর চালানো এই হামলায় নারী ও যুবকসহ অন্তত ১৪ জন লেবানিজ নাগরিক প্রাণ হারিয়েছেন। আকস্মিক এই হামলায় গুরুতর আহত হয়েছেন আরও বহু মানুষ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,

রবিবারের হামলায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নাবাতিয়া প্রদেশের সাইর আল-গারবিয়াহ শহরে। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে একটি আবাসিক এলাকা লক্ষ্য করে বোমা বর্ষণ করা হলে ১১ জন নিহত ও ৯ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না তা নিশ্চিত করতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

অন্যদিকে, টায়ার জেলার বাজুরিয়াহ শহরে পৃথক বিমান হামলায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। একই জেলার তুরা শহরের একটি বসতবাড়িতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত এবং দুইজন আহত হন। এছাড়া নাবাতিয়া জেলার আরাবসালিম শহরে ড্রোন হামলায় এক লেবানিজ যুবক নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে তা আগামী জুলাই মাসের শুরু পর্যন্ত বজায় থাকার কথা ছিল। তবে শুরু থেকেই আন্তর্জাতিক এই চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

গত ২ মার্চ থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সীমান্তজুড়ে রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। লেবাননের সরকারি তথ্যানুযায়ী এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং সাড়ে ৯ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া সংঘাতের কারণে প্রায় ১৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এস এম/ ২৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language