জাতীয়
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী পরিদর্শন

ঢাকা, ২৩ মে – প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে আয়োজিত একটি স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল বা ইভি বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করেছেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পর্যবেক্ষণ করেন এবং প্রদর্শনীতে উপস্থিত সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানানো হয়েছে যে,
প্রধানমন্ত্রী এসব যানবাহনের কারিগরি দিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিষয়ে বিশদভাবে খোঁজখবর নেন। প্রদর্শনী শেষে বেলা ১১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
ময়মনসিংহ সফরে তিনি খাল পুনঃখননসহ জনগুরুত্বপূর্ণ বেশ কিছু উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে কর্মসূচি নির্ধারিত রয়েছে।
এস এম/ ২৩ মে ২০২৬









