জাতীয়

পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৩ মে – ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে এক বৈঠকে তিনি এই উপহার সামগ্রী প্রদান করেন।

বৈঠক শুরুর আগে সন্ধ্যা ৬টার দিকে তিনি নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে দলীয় কার্যালয়ে পৌঁছান।

বৈঠকে ঈদুল আজহা চলাকালীন নগরবাসীর ভোগান্তি কমাতে পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। বিশেষ করে কোরবানির বর্জ্য দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা এবং নগর ব্যবস্থাপনা সচল রাখতে প্রশাসকদের যথাযথ পদক্ষেপ নিতে ও সতর্ক থাকতে বলেন তিনি।

এই চেক হস্তান্তর ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আব্দুস সালাম, শফিকুল ইসলাম মিল্টন, ডা. শাহাদাৎ হোসেন, বিলকিস আক্তার জাহান শিরিন, মো. রুকুনোজ্জামান রোকন, নজরুল ইসলাম মঞ্জু, মো. শওকত হোসেন সরকার, মো. ইউসুফ মোল্লা টিপু, এম আর ইসলাম স্বাধীন এবং মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

এনএন/ ২৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language