জাতীয়

দেশে হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০৮

ঢাকা, ২০ মে – দেশে হাম ও এর আনুষঙ্গিক উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪০৮ জনের শরীরে হামের সংক্রমণ ও উপসর্গ শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ২০ মে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী,

শেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে দুজন এবং ঢাকা বিভাগে আরও একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সব মিলিয়ে একদিনেই প্রাণ হারিয়েছে ৬ শিশু। স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২০ মে পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৪৮১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের হার নিয়ন্ত্রণে এবং আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language