আইন-আদালত

বরিশালে দুই ছাত্রনেতা হত্যা: আবুল হাসানাতসহ ৪ জনের বিচার শুরুর আদেশ

বরিশাল, ২০ মে – ২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাবেক পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। মামলার চার আসামির মধ্যে উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন বর্তমানে কারাগারে রয়েছেন।

অন্যদিকে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এবং সাবেক এসপি এ কে এম এহসানউল্লাহ এখনো পলাতক রয়েছেন। আদালত আসামিদের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে আগামী ১৭ জুন থেকে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

এই মামলায় মোট ২৮ জন সাক্ষী তাদের জবানবন্দি দেবেন। এর আগে চলতি বছরের ৩১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।

আদালত সেই অভিযোগ আমলে নিয়ে পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। নিহত দুই নেতা ছিলেন স্থানীয় ছাত্রদল ও জাসাসের সক্রিয় কর্মী।

এস এম/ ২০ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language