জাতীয়

হামজনিত নিউমোনিয়া বৃদ্ধি: স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করল স্বাস্থ্য অধিদপ্তর

ঢাকা, ১৯ মে – দেশে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয় যে,

উদ্ভূত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম আরও বেগবান করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে জারি করা এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।

এস এম/ ১৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language