নারায়নগঞ্জ

সোনারগাঁওয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২

নারায়ণগঞ্জ, ১৬ মে – নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজজনিত বিস্ফোরণে দগ্ধ আমির হোসেন নামের আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী নিহত আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট দুইজনের মৃত্যু হলো। এর আগে একই ঘটনায় দগ্ধ শংকর গোমেজ নামের আরও একজন গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে এই হাসপাতালে আরও চারজন দগ্ধ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার দুপুরে মেঘনাঘাটের ওই বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে রান্নার সময় অসাবধানতাবশত গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটলে ১২ জন দগ্ধ হন।

এদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language