আইন-আদালত

৫ মের শাপলা চত্বর হত্যাকাণ্ড: দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা কারাগারে

ঢাকা, ১৪ মে – ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ প্রদান করেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত জানান। এর আগে সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন থেকে জানানো হয়েছে,

  • যে শাপলা চত্বরের ঘটনাটি ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
  • অভিযোগ রয়েছে যে সেই সময়ে নিহতের সংখ্যা গোপন রাখতে মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা প্রত্যক্ষভাবে সহায়তা করেছিলেন।
  • অন্যদিকে ডা. দীপু মনির বিরুদ্ধে এই ঘটনার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
  • একই মামলায় বর্তমানে সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান এবং শাহরিয়ার কবিরসহ মোট ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
  • মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সংস্থা আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করেছে।
  • প্রসিকিউশনের তথ্যমতে ২০১৩ সালে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লাসহ মোট চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন।

তদন্ত সংস্থা ইতিমধ্যে নিহতদের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে। যার মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহতের তথ্য পাওয়া গেছে।

এস এম/ ১৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language