আইন-আদালত

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন মঞ্জুর

ঢাকা, ১২ মে – জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী ও মিরপুর থানায় দায়েরকৃত পৃথক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। আইনজীবীরা জানিয়েছেন যে উচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে আপাতত তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকছে না।

উল্লেখ্য যে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় তাকে আসামি করে এসব মামলা দায়ের করা হয়েছিল।

এস এম/ ১২ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language