জাতীয়

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে শুভেন্দুর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া বাংলাদেশের

ঢাকা, ১১ মে – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার এই ঘোষণার প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি স্পষ্ট করে বলেছেন যে কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর কোনো অবকাশ নেই। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির এই মন্তব্য করেন। তিনি বলেন যে বাংলাদেশের মানুষকে কাঁটাতারের ভয় দেখিয়ে লাভ নেই। সরকার বা এ দেশের জনগণ কেউই এই ধরনের পদক্ষেপে ভীত নয়।

যদি প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার সদিচ্ছা থাকে তবে এমন সিদ্ধান্ত ফলপ্রসূ হবে না। যেখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলা প্রয়োজন সেখানে সরকার সব সময়ই সরব থাকবে। এর আগে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের সুবিধার্থে আগামী ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। তার এই পদক্ষেপের পরই ঢাকার পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া আসলো।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language