১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

নারায়ণগঞ্জ, ১০ মে – নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে দায়ের করা হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১০টি মামলায় তার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ প্রদান করেন। এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজস্ব বাসভবন চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।
পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। হাইকোর্ট ইতিপূর্বে ৫টি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগ তা স্থগিত করেছিল।
এরপর গত ১৮ নভেম্বর আরও ৫টি মামলায় তাকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন প্রদান করেছিলেন।
এস এম/ ১০ মে ২০২৬









