কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার

কুড়িগ্রাম, ৯ মে – কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শনিবার কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
এস এম/ ৯ মে ২০২৬









