জাতীয়
আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে দিনের তাপমাত্রা

ঢাকা, ৮ মে – দেশের আটটি বিভাগেই আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া এই পূর্বাভাসে জানানো হয় যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর ঘটনাও ঘটতে পারে। আবহাওয়া বার্তায় আরও জানানো হয় যে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী কয়েক দিন তাপমাত্রার এই পরিবর্তনের ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এস এম/ ৮ মে ২০২৬









