জাতীয়

রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে স্বস্তি ও জনদুর্ভোগ

ঢাকা, ২৯ এপ্রিল – রাতভর মেঘলা আকাশের পর বুধবার ভোরে রাজধানী ঢাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দীর্ঘ তাপদাহের পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও সকালের ব্যস্ত সময়ে বাইরে বের হওয়া মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছেন। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং শ্রমজীবী মানুষদের গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে।

আকস্মিক এই বৃষ্টিতে ছাতা না থাকা পথচারীরা কাছের দোকান বা ভবনে আশ্রয় নিতে বাধ্য হন। ছাতা সাথে থাকলেও যানবাহনের সংকট ও কর্দমাক্ত রাস্তার কারণে দুর্ভোগ থেকে রেহাই পাওয়া যায়নি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। দেশের অন্যান্য স্থানেও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language