পটুয়াখালী

কলাপাড়ায় তিন ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

পটুয়াখালী, ২৩ এপ্রিল – পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে স্থাপিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। এই সময় পরিবেশ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিলসহ ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ আইন অমান্য করে এবং লাইসেন্স ব্যতিরেকে ভাটা পরিচালনার দায়ে এই দণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language