এসএসসি পরীক্ষা: কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা, ১৮ এপ্রিল – আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া সাধারণ জনগণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নিষেধাজ্ঞা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এনএন/ ১৮ এপ্রিল ২০২৬









