মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুলল ইরান

তেহরান, ১৮ এপ্রিল – ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে দেশটি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা আংশিকভাবে পুনরায় খুলে দিয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে স্থানীয় সময় সকাল ৭টা থেকে আকাশসীমা এবং বেশ কিছু বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

আজ থেকেই পর্যায়ক্রমে বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে যে আন্তর্জাতিক ফ্লাইটের যাতায়াতের জন্য বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের আকাশপথ উন্মুক্ত রাখা হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির উন্নতি বিবেচনায় এখন পুনরায় বিমান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে।

এস এম/ ১৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language