ফুটবল

সেভিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে এক পা ম্যানইউ’র

উয়েফা ইউরোপা লিগের শেষ ৩২ এর প্রথম লেগে বৃহস্পতিবার স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে নিরপেক্ষ ভেন্যুতে হতাশ করেনি ওলে গুনার শুলসারের শিষ্যরা। স্প্যানিশ ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে এক পা দিয়ে রেখেছে তারা। ফিরতি লেগে ঘরের মাঠে বড় কোনো অঘটন না ঘটলে রেড ডেভিলসরাই যাচ্ছে পরবর্তী রাউন্ডে।

স্পেনে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচটি খেলা হয়েছে ইতালির তুরিনে। তাতে ঘরের মাঠে খেলার সুযোগ হারিয়েছে সেভিয়া। আর সেই সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়েছে ম্যানইউ।

আরও পড়ুন : মেসিকে পিএসজিতেই দেখছেন রিভালদো

ম্যাচের ২৭ মিনিটে প্রথম গোলের দেখা পায় ম্যানইউ। এ সময় খুব কাছ থেকে ফাঁকা পোস্টে বল জড়ান ব্রুনো ফার্নান্দেজ। এটা ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার ২০তম গোল।

বিরতির পর ফিরে এসে ৫৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফার্নান্দেজ। তাতে ব্যবধান হয় দ্বিগুণ। ৬৪ মিনিটে মার্কাস রাশফোর্ড গোল করে ম্যাচটিকে সোসিয়াদের নাগালের বাইরে নিয়ে যান। আর ৯০ মিনিটে দানিয়েল জেমসের গোলে বড় ব্যবধানের জয় নিশ্চিত হয় ইংলিশ ক্লাবটির।

২০১৭ সালে সবশেষ ইউরোপা লিগের শিরোপা জিতেছিল ম্যানইউ। চলতি মৌসুমে তারা শিরোপা জয়ের অন্যতম দাবিদার। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কতোদূর যেতে পারে তারা।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language