জাতীয়
পহেলা বৈশাখে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ থাকবে

ঢাকা, ১৩ এপ্রিল – পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত শাহবাগ মেট্রো স্টেশন এবং সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপপ্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পহেলা বৈশাখের দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এছাড়া রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসব আয়োজনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় বিপুল জনসমাগম ঘটে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









