জাতীয়

আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য ভারতের চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু

ঢাকা, ১৩ এপ্রিল – আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলে দুই দেশের সম্পর্ক আরও অনেক দূর এগিয়ে যাবে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে ভারতের রাজধানী দিল্লি যান। এই সফরে তারা দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language