ডা. কামরুল ইসলামকে হয়রানি: চাঁদাবাজদের দৃশ্যমান শাস্তি চাইলেন ডা. শফিকুর রহমান

ঢাকা, ১১ এপ্রিল – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অধ্যাপক ডা. কামরুল ইসলাম দেশের কেবল একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন, তিনি অসহায় ও গরিব মানুষের বন্ধু এবং মানবিক চিকিৎসক হিসেবে সর্বমহলে প্রশংসিত।
শনিবার ১১ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি চাঁদাবাজদের কঠোর হাতে দমন করে তাদের দৃশ্যমান শাস্তির দাবি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি অবৈধভাবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা এই প্রথিতযশা ও মানবিক চিকিৎসকের সঙ্গে অত্যন্ত গর্হিত আচরণ করে।
তিনি প্রশ্ন রেখে বলেন, কারা এমন মানবিক চিকিৎসকদের সামাজিক সেবা প্রদান থেকে জনগণকে বঞ্চিত করতে চায় তা সবার কাছে পরিষ্কার। সমাজের এই দুষ্ট চক্রকে কঠোরভাবে দমন করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। জনগণের এই দাবির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চায় সবাই।
সবশেষে তিনি অধ্যাপক ডা. কামরুল ইসলামের সম্মান বৃদ্ধি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬









