দক্ষিণ এশিয়া

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইসলামাবাদ, ১১ এপ্রিল – ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বেই মার্কিন প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স টু যোগে শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা দেয় এই প্রতিনিধিদল।

দলে জেডি ভ্যান্সের সঙ্গে আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রতিনিধিদলের যাত্রা শুরুর পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই দলকে কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রতিনিধিদলের আগেই ইসলামাবাদে পৌঁছে গেছেন ইরানের আলোচকরা।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফের নেতৃত্বাধীন এই প্রতিনিধিদলে রয়েছেন ৭১ জন উচ্চপদস্থ কর্মকর্তা। উল্লেখযোগ্য ইরানি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাকাই। এই আলোচনা আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

এস এম/ ১১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language