জাতীয়
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে
কা, ৬ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। সোমবার ৬ এপ্রিল নির্বাচন ভবনে আয়োজিত ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে এই সভা অনুষ্ঠিত হয়। ইসি সচিব জানান সংরক্ষিত মোট ৫০টি নারী আসনের মধ্যে আনুপাতিক হারে বিএনপি জোট ৩৬টি আসন পাবে। এছাড়া জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাবে বলে নির্ধারণ করা হয়েছে।
এস এম/ ৬ এপ্রিল ২০২৬









