মধ্যপ্রাচ্য

ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের দাবি

তেহরান, ৫ এপ্রিল – ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রচণ্ড গোলাগুলি ও তীব্র সংঘর্ষের পর তাকে উদ্ধার করা হয় বলে দেশটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মার্কিন ওই কর্মকর্তা জানান, নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হলেও তিনি এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন। কারণ উদ্ধারকারী দলকে সম্পূর্ণ নিরাপদে ইরান সীমান্ত অতিক্রম করে নিজ ঘাঁটিতে ফিরতে হবে।

ভূপাতিত যুদ্ধবিমানের অপর নিখোঁজ সদস্যদের সন্ধানে মার্কিন বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে।

এদিকে ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বিমানটি ভূপাতিত হওয়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন। তাকে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্স অভিযান শুরু করেছে।

তবে অভিযোগ উঠেছে, উদ্ধার অভিযানে ব্যর্থ হয়ে তথ্য ফাঁস এড়াতে যুক্তরাষ্ট্র নিজ দেশের পাইলটকেই হত্যার চেষ্টা চালাচ্ছে।

সূত্রমতে, পাইলটের সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের আহমাদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া নিখোঁজ আরেকজন ফ্লাইট ক্রুকে খুঁজে না পেয়ে তাকেও হত্যার উদ্দেশ্যে সম্ভাব্য এলাকাগুলোতে বোমা ফেলা হচ্ছে বলে ইরানি গণমাধ্যম দাবি করেছে।

এনএন/ ৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language